বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বেকারদের জন্য ২ হাজার কোটি দেবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বেকার তরুণ-তরুণীরা যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। তাদের যাতে বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয়, সেজন্য সরকার কর্মসংস্থান ব্যাংকে দুই হাজার কোটি টাকা আমানত দেবে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে কর্মহীন অসহায় মানুষের জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ পাঠানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

একই অনুষ্ঠানে তিনি দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও মোবাইল ব্যাংকিং তথা ডিজিটাল উপায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন প্রথমবার সরকার গঠন করি (১৯৯৬ সাল) তখন দেশের যুবক শ্রেণি যাতে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে না বেড়ায়, সেজন্য একটা বিশেষ ব্যাংক করে দিয়েছিলাম- সেটা হলো কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকটি এখনও আছে।

শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যেকোনো তরুণ-তরুণী কোনো জামানত ছাড়াই এই ব্যাংক থেকে স্বল্প সুদে দুই লাখ টাকা ঋণ নিতে পারবেন। যা দিয়ে তারা নিজেরা কিংবা বন্ধু-বান্ধব মিলে ব্যবসা করতে পারবেন। এ জন্য আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঋণ প্রদান বৃদ্ধি করার জন্য এই কর্মসংস্থান ব্যাংকে আরো দুই হাজার কোটি টাকার বিশেষ আমানত দেওয়া হবে। সেখান থেকে দেশের যুবক শ্রেণি ঋণ নিতে পারবে, তা দিয়ে ব্যবসা-বাণিজ্য করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। যাতে তাদের বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয়।

এ সময় করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় দেশের কর্মহীন হয়ে পড়র অসহায় ৫০ লাখ পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব অর্থ সংশ্লিষ্ট পরিবারের কাছে পৌঁছে যাবে।

এ ছাড়া ঈদ উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কওমি মাদরাসাগুলোতে আরো সহায়তা দেওয়া কথা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ