শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনা থেকে সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন: সাদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা রোধে রংপুরবাসীকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদ।

আজ শুক্রবার বিকেলে রংপুর নগরীর তাজহাট আশরতপুর এরশাদনগর এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

সাদ এরশাদ বলেন, আমি করোনায় আতঙ্কিত নই বরং সচেতন ও সতর্ক। শুধু আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাইরে আছি। এ ভাইরাসের বিস্তার রোধে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করুন। এতে নিজের ও পরিবারের সদস্যরা সুস্থ থাকবে।’

তিনি বলেন, অনেকে চাল বিতরণ করছে, কিন্তু সেই চাল নাকি খাওয়ার মতো না। আমি ব্যক্তিগত অর্থায়নে যতটুকু চাল দিচ্ছি, তা পরিমাণে কম হলেও ভালো। আপনারা সবাই একবেলা হলেও ভালোভাবে খেতে পারেন, সাধ্যমত আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।

পরে এরশাদনগরে নুরানী হাফিজিয়া মাদরাসা মাঠে অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ। এ সময় তার স্ত্রী মাহিমা এরশাদ তাকে সহযোগিতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ