বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী

করোনা পজিটিভ ছিলেন ড. আনিসুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার বিকেল মারা যান।

তিনি করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। যার ফলে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে৷

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেয়া হয়। পরে বিকেলে মারা যাওয়ার পরও নমুনা নেয়া হয়েছে। আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে ৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ