শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজশাহী মহানগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার রাজশাহী মহানগরীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত নারীর বয়স ৫০ বছর। তার বাড়ি নগরীর উপরভদ্রা এলাকায়।

আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভি আসে।

রামেক ল্যাব সূত্র জানায়, শুক্রবার ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ত্রুটি থাকায় ৩৮টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। বাকি ৫৬টি নমুনার মধ্যে চারটির রিপোর্ট এসেছে পজিটিভ। ৫২টি নেগেটিভ।

নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি নওগাঁ। একজনের বাড়ি রাজশাহী মহানগরীর উপর ভদ্রায়।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ওই নারীর বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। তার সংস্পর্শে কারা এসেছিলেন, সেই বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ