শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

করোনার চিকিৎসায় নতুন সম্ভাবনা: সফলতার দাবী করছেন একদল বাংলাদেশী বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.রিফাত আল মাজিদ
মেডিকেল জার্নালিস্ট>

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম তাঁর একজন সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় পেয়েছেন নতুন সম্ভাবনা।

চিকিৎসকরা পুরনো দুটি ওষুধ সম্মিলিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬০ জন রোগীকে প্রয়োগ করেন। এতে দেখা গেছে, মাত্র তিন দিনে করোনার লক্ষণ ৫০ ভাগ কমে যায় আর চার দিনের মাথায় নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের ফলাফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে ডা. তারেক আলম গণমাধ্যমকে জানান, তারা করোনা রোগীদের অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করেন। এতে বিস্ময়কর সাফল্য পেয়েছেন।

এটি তাদের কাছে রীতিমতো বিস্ময়কর লেগেছে জানিয়ে তিনি আরও বলেন, আরো আগে এ ওষুধ নিয়ে কাজ করতে পারলে এত দিনে হয়তো অনেককে হারাতে হতো না।

তিনি বলেন, ‘এই ওষুধ দুটি এর আগেও সার্স মহামারির সময় ব্যবহার করা হয়েছিল। আমি নিশ্চিত করেই বলছি, এই ওষুধ দুটির সম্মিলিত ব্যবহারে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্য দুটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও রেমডিসিভিরের চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যাবে।’

ওষুধ দুটি নিয়ে ইতিমধ্যে ভারতেও গবেষণা শুরু হয়েছে। ডা. তারেক আলম জানান, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন রোগীর ওপর গবেষণা করা হয়েছে। তাতে এই অভূতপূর্ব সাফল্যের সন্ধান পান তারা।

তাদের এ গবেষণার আওতায় এরইমধ্যে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে এই ওষুধ দুটির সফল স্টাডি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এই গবেষণায় অধ্যাপক ডা. তারেক আলমের সঙ্গে একই প্রতিষ্ঠানের অধ্যাপক ডা. রুবাইয়ুল মোরশেদসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ