শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনার পর চার দেশে ছড়িয়ে পড়েছে শিশুদের বিরল রোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স ও ইতালিতেও বেড়েছে বিরল প্রদাহজনিত উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা।

যুক্তরাজ্য-ভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির মধ্যে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের লক্ষণের মতো কিছু উপসর্গ নিয়ে ভুগছে শিশুরা। উপসর্গের মধ্যে আছে রক্তনালীতে প্রদাহ ও হৃদযন্ত্রে মারাত্মক ক্ষতি। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে শিশুরা এই উপসর্গে আক্রান্ত হচ্ছে। যদিও এটি এখনো প্রমাণিত নয়।

ইতালির বার্গামোতে ফেব্রুয়ারির ১৮ থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ১০ জন শিশু এই বিরল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১০ বছরে চিকিৎসকরা ইতালিতে মাত্র ১৯টি কাওয়াসাকি রোগী শনাক্ত করেছে। যার মধ্যে ১০ জন এই বছর শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৮৫ জন শিশু। এছাড়া যুক্তরাজ্যেও এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ