বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

করোনায় মারা গেলেন রূপালী ব্যাংকের ডিজিএম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সরকারি রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মুহা. এহতেশামুজ্জামান।

তিনি বলেন, ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর গত ৩০ এ‌প্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন ওই ব্যাংক কর্মকর্তা। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন সহিদুল ইসলাম খান। ৪৯ বছর বয়সী এই কর্মকর্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা করেছিলেন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিনজন ব্যাংকারের মৃত্যু হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ