শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষা-নিরীক্ষা শেষে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের এ বিদ্যুৎ কেন্দ্রটি বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে।

করোনা পরিস্থিতিতেও বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করছি।

স্বাস্থ্যবিধি মেনে যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ) ও সিএমসি (চীন) এর যৌথ উদ্যোগে গঠিত হয় বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)।

কোম্পানিটি পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট (২X৬৬০) কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে। বাণিজ্যিক উদ্যোগে কয়লা ভিত্তিক আল্ট্রা সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট –এর মধ্যে এটাই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদনে আসলো।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে। গত ১৩ জানুয়ারি এ বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ