বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সাতবাড়ি অনলাইন ফোরামের রমজান ফুড প্যাক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। গরীব অসহায়রা তাও সরকারি ত্রাণ ও বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নিজেদের কষ্ট লাঘব করতে পারছেন।

কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন লোকলজ্জা ও নিজেদের সামাজিক মর্যাদাহানির ভয়ে না কারো কাছে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করতে পারছেন, না সরকারি ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারছেন।

ঠিক এমন এক পরিস্থিতিতে গত ১০ই মে ছাগলনাইয়া উপজেলার, পশ্চিম ছাগলনাইয়া "সাতবাড়ি অনলাইন ফোরাম" রৌশন আলী মুন্সিবাড়ি সমাজের কিছু মধ্যবিত্ত পরিবারের মধ্যে রমজান ফুড প্যাক বিতরণ করেছে। ফুড প্যাকের মধ্যে ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চালডাল তেল লবণ চিনি পেঁয়াজ আলু সেমাই নুডুলস দুধ পাউডার ও ইফতার সামগ্রী।

জানা গেছে, মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম ও মাওলানা মোজাম্মেল হকের তত্ত্বাবধানে, এবং ওসমান গনি রুবেলের নেতৃত্বে, সাতবাড়ি অনলাইন ফোরাম গ্রুপের" সদস্যদের আর্থিক অনুদানে প্রাথমিক পর্যায়ে ১৩ টি মধ্যবিত্ত পরিবারের নিকট রাতের আঁধারে সবার অগোচরে প্রায় ২১ হাজার টাকার খাদ্য দ্রব্যাদি পৌঁছে দেয়া হয়। এ ধারা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম।

উল্লেখ্য দেশ-বিদেশে অবস্থানরত এলাকার নবীন-প্রবীণ সবার মাঝে যোগাযোগ রক্ষা ও দূরত্ব কমিয়ে আনা এবং তরুণ ও যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতার সমন্বয় ঘটানো এবং দুর্যোগ ইত্যাদিতে সবাই একতাবদ্ধ হয়ে এলাকার মধ্যবিত্ত নিম্নবিত্ত অসহায়দের পাশে দাঁড়ানো ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে গত ৬ই মে পথ চলা শুরু হয় সামাজিক সংগঠন সাতবাড়ি অনলাইন ফোরামের। সাতবাড়ির তেমুহানিতে একটি ইসলামী গণ পাঠাগার স্থাপন এবং পাঠাগার কেন্দ্রিক সোশ্যাল ওয়ার্কিং এর আওতায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনটির সমন্বয়ক মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ