বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪২টি ল্যাব থেকে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ১১৪টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।

‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩২৮ জন। এই ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। নতুন করে সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৩৭৩ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৩০ জন, মৃত্যু হয় ১৬ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ১ হাজার ২০২ জন, মারা যায় ১৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ