বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারের ত্রাণ পেল প্রায় ৫ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। সর্বশেষ তথ্যানুযায়ী ৪ কোটি ৮৫ লক্ষ ২১ হাজার ৬৯১ জন মানুষ সরকারের ত্রাণ সহায়তা পেয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়, ১৫ মে পর্যন্ত ত্রাণ হিসেবে সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন। ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য বলছে, এ পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন।

এর মাধ্যমে ১ কোটি ৯ লক্ষ ৩৫ হাজার ৭৮৬টি পরিবার উপকৃত হয়েছে। আর উপকারভোগী লোকের সংখ্যা ৪ কোটি ৮৫ লক্ষ ২১ হাজার ৬৯১ জন।

অন্যদিকে, সহায়তা হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯১ কোটি টাকা। এর মধ্যে ৭২ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ২৬৪ টাকা ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়াও ৫৫ কোটি ৫৮ লক্ষ ৭২ হাজার ৮৩৬ টাকা বিতরণ করা হয়েছে।

অপরদিকে, শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ১৯ কোটি ১৪ লক্ষ টাকা। এর মধ্যে ১৪ কোটি ৩৭ লক্ষ ৫৬ হাজার ৭২৮ টাকা পর্যন্ত বিতরণ করা হয়েছে। এতে ৪ লক্ষ ৪৭ হাজার ৬৯টি পরিবার উপকৃত হয়েছে। আর উপকৃত লোকের সংখ্যা ৯ লক্ষ ৭৯ হাজার ৪৩৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ