বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার বিকেলে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

মুনতাসীর মামুন গণমাধ্যমকে বলেন, একদম করোনামুক্ত হয়ে বিকালে বাসায় ফিরলাম। তবে আরও কিছুদিন আমি আইসোলেশনে থাকবো। তার মা জাহানারা খানও এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

মুনতাসীর মামুন বলেন, আমার জন্য যা করা হয়েছে এটা প্রধানমন্ত্রী ছাড়া আর কারও পক্ষে সম্ভব হতো না। আমার আগে এবং পরে যারা হাসপাতালে গেছেন তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন। কিন্তু আমি সুস্থ হয়ে গেলাম, পুরো দেশবাসী আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, আমাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়, তারা তাদের চেষ্টা করেছেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল তাদের সবোর্চ্চ সেবা দিয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকসহ সেবিকাদের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, সেবিকাদের কথা কেউ লেখে না। কিন্তু তারা যা করেছেন সেটা ‘ট্রিমেন্ডাস’। অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে এসব বোঝা যায় না।

এর আগে গত ৩মে অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরের দিন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। তাকে আইসিইউতে রাখা হয়। পরে গত ৭ মে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ