মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাইকে আজান দেয়া ধর্মীয় রীতির অংশ নয়: ভারত হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শীর্ষ আদালত রায় দিয়েছে যে আজান ইসলাম ধর্ম পালনের অঙ্গ হলেও মাইকে আজান দেওয়া ধর্মীয় রীতির অংশ নয়।

এর আগে উত্তর প্রদেশের সরকার যুক্তি দিয়েছিল যে মাইকে আজান দেওয়া হলে মসজিদে নামাজ পড়তে মানুষ ভীড় করতে পারেন এবং তাতে লকডাউনের বিধি ভঙ্গ করা হবে।বিশেষত দুটি জেলা - গাজিপুর আর ফারুখাবাদের স্থানীয় প্রশাসন এরকম বিধিনিষেধ আরোপ করছিল মৌখিকভাবে।

তার বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন গাজিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আফজল আনসারি। তিনি আর্জি জানান যে আজান বন্ধ করে ধর্মীয় রীতি পালনের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।

আদালত সেই মামলার রায় দিয়ে বলেছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারেন। নির্দেশে হাইকোর্ট এটাও বলেছে যে মসজিদে মুয়াজ্জিন যদি মাইক ব্যবহার না করে খালি গলায় আজান দেন এবং মসজিদে না এসে নামাজ পড়ার আহ্বান জানান, তাহলে কেন লকডাউন বিধি ভাঙ্গা হবে, তা আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ। বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ