বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘রাতের মধ্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আনা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে অতিপ্রবল বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘আম্পান’। ইতোমধ্যে সাতক্ষীরাসহ দেশের কয়েকটি উপকূলীয় জেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে। তাই আজ রাতের মধ্যেই সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান।

মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাশাপাশি আগামীকাল বুধবার সকাল ৬টায় মহাবিপদ সংকেত জারি করা হবে বলে নিশ্চিত করেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ১২ হাজার ৭৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলোতে প্রায় ৫১ লাখ ৯০ হাজার মানুষ থাকতে পারবে। তবে আপাতত সেখান থেকে ২০-২২ লাখ লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সুপার সাইক্লােনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ফলে উপকূলীয় এলাকার নদীতে ঢেউ ও পানি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দমকা বাতাস বইছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ