শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান

হতদরিদ্র সাজতে গিয়ে ধরা পড়লেন ১৫৯০ স্বচ্ছল ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর সরকার নির্ধারিত মূল্য ১০ টাকার চাল পাওয়া ১৫৯০ জনই সচ্ছল। সম্প্রতি উপজেলা প্রশাসন যাচাই বাছাই শুরু করলে এ তথ্য বেরিয়ে আসে।

জানা যায়, এ উপজেলায় ২০১৬ সাল থেকে হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া শুরু করে। ২০২০ সালে উপজেলায় মোট ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষ এ কর্মসূচীর চাল পান।

সম্প্রতি উপজেলা প্রশাসন কার্ডধারীদের আর্থিক সচ্ছলতা নিয়ে যাচাই বাছাই শুরু করলে সরেজমিনে দেখতে পায়, কার্ডধারী ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষের মধ্যে ১ হাজার ৫৯০ জনই সচ্ছল।

এদের মধ্যে মহম্মদপুর ইউনিয়নে ২৮৪ জন, নহাটায় ১৩৫ জন, দীঘায় ১৪৩ জন, বাবুখালীতে ১৯১ জন, পলাশবাড়ীয়ায় ১৭৬ জন, রাজাপুরে ১৯১ জন, বালিদিয়ায় ১৮৫ জন ও বিনোদপুর ইউনিয়নে ২৮৪ জন নারী ও পুরুষ রয়েছেন। অথচ এ কর্মসূচীর শর্ত রয়েছে কার্ডধারী হতদরিদ্র হতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সব সচ্ছল ব্যক্তিদের অনেকের বাড়িতে পাকা ভবন আছে। অনেক পরিবারের সদস্য বিদেশে থাকেন। অনেক সচ্ছল কার্ডধারী খাদ্যবান্ধবের চাল গরু দিয়ে খাওয়ান।

উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান জানান, সচ্ছল কার্ডধারী ১ হাজার ৫৯০ জনের কার্ড বাতিল করা হয়েছে। ওই স্থলে হতদরিদ্রদের যাচাই করে তাদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ