শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

ফরিদপুরে অগ্নিদগ্ধ পরিবারের পাশে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাধীন দেলবাড়িয়া গ্রামে গত ১৮ মে সোমবার আগুন লেগে ঘরবাড়ি পুড়ে একাধিক পরিবারের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় সেখানকার অন্তত পাঁচটি ক্ষতিগ্রস্ত অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছে দাতব্য সংস্থা তাকওয়া ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার (২০ মে) সংস্থাটি পরিবারগুলোর মধ্যে ঈদ সামগ্রী সহ ভাত রান্নার পাতিল, কড়াই, ভাতের চাউল, ডাউল, সেমাই, চিনি, পোলার চাউল এবং খেজুর ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে। এছাড়া, স্থানীয় আরেকটি অসহায় পরিবারকেও ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।

তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান তরুণ আলেমেদ্বীন মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবের নেতৃত্বে পণ্য বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা রিপোটার্স ইউনিটের সভাপতি রেজাউল করিম সেলিম, দৈনিক সকালের সূর্যদয় এর সম্পাদক মোহাম্মাদ নিজাম নকীব, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, হাজী আনোয়ার হোসেন, কারী মহিউদ্দিন,মোহাম্মাদ মিজানুর রহমান, হাফেজ আশরাফ, মাওলানা মহিউদ্দিন হাসান এবং মাওলানা শাওন আলী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ