শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শরিয়তপুরে সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব সংবাদদাতা: শরিয়তপুরের ভেদরগঞ্জে গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৯ মে) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ডেন্টিস ও ফার্মাসিস্ট জনাব মুহা. এসকেন্দার মোল্লা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল,আলু, মুশুরির ডাল, ছোলার ডাল, পিয়াজ, সয়াবিন তেল, সরিসার তেল, লবন, মু্ড়ি, চিঁড়া, গুড়, চিনি, লাচ্চি সেমাই, ভাজা সেমাই ইত্যাদি। এসময় স্থানীয় ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেবা ডেন্টাল ক্লিনিকের পরিচালক জনাব মুহা. এসকেন্দার মোল্লা বলেন, মানুষ মানুষের জন্য। সকল মানুষই এক সময় মৃত্যু বরণ করবে। মৃত্যুর পর তার সাথে কিছুই যাবে না। যাবে শুধু নেক আমল অর্থাৎ ভালো কাজ, মানব সেবা। আর এই চিন্তা ধারা থেকেই সেবা ডেন্টাল ক্লিনিক মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে গরিবদের মাঝে বাড়িতে বাড়িতে খাদ্য পৌছে দেয়া হয়েছে। মানুষ সেবার এই মহৎ কাজটি যেনো ধরে রাখতে পারি সেই দোয়া চাই সবার কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ