বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

জাতীয় মসজিদে ঈদ জামাতের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। আর মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ও হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম মসজিদ।

তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে আছেন মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। আর মুকাব্বির হিসেবে থাকবেন মো শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনেটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। আর মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মুহা. আমির হোসেন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ওই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ