শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বড়লেখায় পাওনা টাকা চাওয়ায় এসএসসি ফলপ্রার্থী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নে জাকারিয়া (১৮) নামের এক এসএসসি ফলপ্রার্থী খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাতে আরেঙ্গাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতের পরই ঘাতক যুবক আজিম উদ্দিন (৩৫) পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী জানান, উপজেলার আরেঙাঁবাদ গ্রামের ব্যবসায়ী সালা উদ্দিন এর কাছ থেকে ৮৫ টাকার মালামাল বাকীতে কিনেন একই গ্রামের আজিম উদ্দিন (৩৬) এর পরিবার। সবজি বিক্রেতা সালা উদ্দিন আজিম উদ্দিনের পরিবারের কাছে পাওনা টাকা চাওয়াতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ঝগড়া থামাতে এগিয়ে আসে সালা উদ্দিনের ছেলে স্কুল ছাত্র জাকারিয়া হোসেন বাবু।

এ সময় আজিম উদ্দিন তার হাতে থাকা একটি চাকু/ছুরি দিয়ে জাকারিয়াকে কুপ মেরে পালিয়ে যায় ঘাতক আজিম। সাথে সাথে এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে জুড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার জাকারিয়া হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন। ঘাতক আজিম সম্পর্কে জাকারিয়ার চাচা।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. ইয়াছিনুল হক জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য থানা পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ