বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানায়, আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অনুযায়ী শনিবারই রমজানের শেষ দিন।

এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের কেরালা, তুরস্ক, অস্ট্রেলিয়া আগামী রোববার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এদিকে গত ১২ মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ