বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ব্যাংকনোট কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদিতে এবার করোনাভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ)।

দেশটির সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে জানা গেছে, কোন জায়গা থেকে এসব নোট ও কয়েন সংগ্রহ করা হয়েছে তার ওপর ভিত্তি করে ১৪ থেকে ২০ দিন পর্যন্ত সিল করে তা কোয়ারেন্টাইনে রাখা হবে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, মুদ্রার নোট কিংবা ইলেকট্রনিক পেমেন্ট টুলের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। সে কারণে ব্যাংকনোট ও কয়েন সংগ্রহের পর নির্দিষ্ট সময় সিল করে তা রাখা হবে।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ এসএএমএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে নেওয়া হবে। এগুলো স্বয়ংক্রিভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা ও ব্যবহার অযোগ্য নোট সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে।’

ওই বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া নোটগুলো সংস্থার গুদামে মজুদ রাখা হবে এবং ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী তা সরবরাহ করা হবে। প্রয়োজনে দীর্ঘমেয়াদে মজুদ রাখ হতে পারে।

সৌদি অর্থনীতিবিদ ও আর্থিক বিশ্লেষক তালাত জাকি মনে করেন, এসব সর্তকতামূল ব্যবস্থার কারণে স্থানীয় বাজারে অর্থনীতির উপর কোনো চাপ পড়বে না।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে মুদ্রা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট হিসাব করে এই সিদ্ধান্ত নিয়েছে। আর কোয়ারেন্টাইন সিদ্ধান্ত সুনির্দিষ্ট হিসাব করেই নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ