বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রধানমন্ত্রীকে টেলিফোনে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার রাতে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভূটানের প্রধানমন্ত্রী শনিবার রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তাদের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়।

ইহসানুল করিম জানান, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভূটানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ফোনালাপে সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজখবরও নেন ভুটানের প্রধানমন্ত্রী। পাশপাশি প্রাণহানিতে সমবেদনা জানান। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। এ ছাড়া চলমান করোনা পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ