মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের মৃত্যুতে আল্লামা শাহ আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেমেদ্বীন, পীরে কামেল আল্লামা শাহ তৈয়ব-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজত আমির, জামিয়ায় দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, কওমী অঙ্গনের শীর্ষ মুরুব্বী, দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, উম্মহর দরদী ঈমানী রাহবার ইসলামী ব্যক্তিত্ব আল্লামা তৈয়ব রহ. দ্বীনি অঙ্গনে বহুমুখী গুণেরর অধিকারী ছিলেন। তার চিন্তা চেতনা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তার হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না। তিনি ছিলেন জাতির নিকট একজন দ্বীনি অভিভাবক আলেমেদ্বীন। তার মৃত্যুরূপ মাধ্যমে অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়।

আল্লামা শফী বলেন, রমাদানের সমাপ্তির বরকতময় রজনীকান্ত আমরা বর্ণাঢ্যময় জীবনের অধিকারী প্রতিভাবান মুখলিস আলেমকে হারালাম যার সাথে কোন কিছুর তুলনা চলেনা। আল্লাহপ্রেমিক বিচক্ষণ রাহবারে উম্মত আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, ছাত্র-মুরিদান এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যেন সকল সবর করার তৌফিক দেন।

দেশবরেন্য দরদী এ আলেমের জন্য আমি মহান আল্লাহর দরবারে মুনাজাত করছি, তিনি যেন তার প্রিয় মুখলিস, আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে মর্যাদাপূর্ণ স্থান দান করেন, আমীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ