মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা পালনপুরী রহ.-এর কর্ম ও জীবন গ্রন্থে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিশ্ব বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সদরুল মোদার্রেছীন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী এর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম-ওলামা ভক্তবৃন্দ । অনুকরণীয় অাকাবিরদের উজ্জ্বল নমুনা এই মনীষীর জীবনাদর্শ যুগ যুগ জাতিকে পথ দেখাবে। হকের পথে রাহনুমায়ী করবে। তাই হযরতের জীবন ও কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং শায়খের সান্নিধ্যপ্রাপ্তদের আবেগময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মউপলব্ধির বর্ণনা নিয়ে আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর জীবন ও কর্ম গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিতে হজরতের পরিবারের বর্তমান মুরুব্বি তার প্রিয়তম ছোটভাই দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস মুফতি আমিন পালনপুরী দা.বা. এর পরামর্শ ও অনুমতি ক্রমে বাংলাদেশের স্বনামধন্য আলেম মুফতি ওমর ফারুক সন্ধিপী দা. বা. জীবনী গ্রন্থ প্রকাশের কাজে হাত দিয়েছেন ।

বাংলাদেশসহ সারা বিশ্বে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্খী রয়েছেন । হজরতের জীবনী গ্রন্থ প্রকাশের জন্য তার প্রিয়তম ছাত্র ও ভক্তদের কাছে আকুল আবেদন হজরতের উপদেশ ও পরামর্শ, বয়ান ও আলোচনা, আপনার দেখা কোন শিক্ষনীয় ঘটনা ও স্মৃতিচারণমূলক কোন বিষয়ে তথ্য জানা থাকলে জীবনীগ্রন্থ প্রকাশের কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

দেশের পরিস্থিতি বিবেচনা করে সমস্ত লেখা ইমেইলের মাধ্যমে গ্রহণ করতে হচ্ছে। লেখা পাঠানোর ঠিকানা mahmudkg96@gmail.com

লেখার শেষে অবশ্যই আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পেশা, কর্মস্থল ইত্যাদি লিখে পাঠাবেন। লেখা পাঠানোর শেষ সময়:- আগামী ১৫ জুন ২০২০

সার্বিক তত্বাবধানে মুফতি ওমর ফারুক সন্ধিপীG

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ