বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার ছাত্রদের ভর্তির বিষয়ে বিচলিত না হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি বিষয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার এক জরুরী বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মােহাম্মদপুর ঢাকা-এর সকল ছাত্রকে জানানাে যাচ্ছে, করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অতএব, যতদিন না পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যতদিন না সরকার স্কুল কলেজ ও মাদরাসা খােলার অনুমতি দেবে ততদিন অত্র জামিয়া বন্ধই থাকবে।

'জামিয়া খােলার পর যথারীতি ছাত্রদেরকে ভর্তি করে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি বিরাজমান থাকা অবস্থায় কোনাে ছাত্রকে অনলাইনে বা অফলাইনে বা মােবাইলের মাধ্যমে ভর্তি করা হবে না। ভর্তির ব্যাপারে ছাত্রদেরকে বিচলিত না হতে পরামর্শ দেয়া যাচ্ছে।'

ছাত্রদেরকে আরও অবগত করা যাচ্ছে, জামিয়ার নীতিনির্ধারকগণ সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর জামিয়ার সকল পুরােনাে ছাত্রকেই ভর্তি করিয়ে নেয়া হবে। আর ইবতিদায়ী জামাত ব্যতিত অন্য কোনাে জামাতে নতুন ছাত্রকে ভর্তি করা হবে না।

আল্লাহ তায়ালা যেন বাংলাদেশসহ সারা পৃথিবী থেকেই এই ভয়াবহ মহামারীকে দূর করে দেন সেজন্য সবাইকে বেশি বেশি ইসতিগফার করে আল্লাহর নিকট দোয়া করার আবেদন জানানাে হয়েছে বিজ্ঞপ্তিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ