বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘অনলাইনে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল থেকে ১৬টি ট্রেন চলাচল শুরু হবে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনা ভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে পুরো টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না।

আজ শনিবার দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শনিবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনা ভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে এখন থেকে কোনো ট্রেন থামবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। রেল যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই আপাতত কোনো ভাড়া বাড়ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ