নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের নড়িয়ায় খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর উদ্যোগে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে বার্ষিক ইসলাহী জোড়। খানকায়ে হাফেজ্জী হুজুর রহ., খান মঞ্জিল, সরদার কান্দি, নশাসন, নড়িয়া, শরীয়তপুরে সকাল ৯টা থেকে মাগরিবের আগ পর্যন্ত এ আয়োজন চলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইফতিতাহী বয়ান ও মুজাকারার মধ্য দিয়ে ইসলাহী জোড়ের কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলি মাশক, সূরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম অনুষ্ঠিত হবে। সবশেষে খানকার শাইখ ও নাযেম আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমীর আখেরি দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে।
ইসলাহী জোড়ে সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর নাযেম আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী। তিনি সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া শান্তিধারা মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস এবং মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.-এর দীর্ঘদিনের সোহবতপ্রাপ্ত খলিফা। এ ছাড়া তিনি মুহিউস সুন্নাহ শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান (শায়খে যাত্রাবাড়ী)-এরও খলিফা।
আয়োজকেরা জানান, ইসলাহী জোড়ে শরীয়তপুরের স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য আলেম ও পীর-মাশায়েখরা নসিহত পেশ করবেন।
ইসলাহী জোড়ে ধর্মপ্রাণ মুসলমানদের সবান্ধবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি আয়োজনের সার্বিক সফলতা ও প্রয়োজনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁরা।
স্থান: খানকায়ে হাফেজ্জী হুজুর রহ., খান মঞ্জিল, সরদার কান্দি, নশাসন, নড়িয়া, শরীয়তপুর।
সময়: সকাল ৯টা থেকে মাগরিবের আগ পর্যন্ত।
যোগাযোগ:
০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব)
০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহীম খলীল শরিয়তপুরী)
০১৯৩৩-৫৮১৮০০ (আল আমীন বিন সাবের আলী)
আইও/