বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশেষজ্ঞদের পরামর্শেই ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবন-জীবিকার গতি সচল রাখতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালেও সার্বিক দিক বিবেচনায় সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই লকডাউন শিথিল করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের লাখ লাখ শ্রমিক-মালিকের জীবনের সঙ্গে পরিবহনের একটি সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা একজন মানবিক মানুষ হওয়ায় দেশের মানুষের কথা চিন্তা করেন।

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ থাকবে, চলমান এই সংকট মাথায় রেখে আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্রোতে গা ভাসাবেন না। বর্তমান সময়ে সামান্য ভুল বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই কিছু শর্ত বা নীতিমালা ঠিক করুন। নয়তো গণপরিবহন করোনা সংক্রমণের জন্য ভয়ানক হতে পারে। কারণ এই সেক্টরটির সঙ্গে শ্রমিক, চালক, যাত্রী, পথচারীসহ অনেকেই জড়িত।

একজন করোনা রোগী গাড়িতে উঠলে চেইন রি-অ্যাকশনের মাধ্যমে অনেকেই সংক্রমিত হতে পারে। তাই নিয়ন্ত্রিত উপায়ে সীমিত পরিসরে যাত্রীসেবা প্রদানে আপনারা প্রতিপালনীয় শর্তগুলো ঠিক করুন। পাশাপাশি সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে এবং দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখতে হবে, যোগ করেন মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ