বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাস ভাড়া ৬০% বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহন বিশেষ করে বাস ভাড়া ৮০ ভাগ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, বাস ভাড়া ৬০% বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে গিয়ে কম যাত্রী বহনের অযুহাতে বাস ভাড়া বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। পরিবহন মালিকদের খরচ সংকুলন না হলে সরকার তাদের প্রণোদনা দিতে পারে। তেলের দাম কমিয়ে দিতে পারে। যেহেতু বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমাণ কমে গেছে তাই বাস ভাড়া না বাড়িয়ে এ সময়ের জন্য সরকার জ্বালানী তেলে দাম ৬০ ভাগ কমাতে পারে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তিন মাস লকডাউনের ফলে সরকারী চাকুরীজীবী ছাড়া সকল পেশার মানুষের আয় কমে গেছে। বেসরকারী চাকুরীজীবিরা অনেক ক্ষেত্রেই বেতন পাননি বা অর্ধেক পেয়েছেন। আর যারা দিন আনে দিন খায় তারা তো কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সাধারণ জনগণ এখন সর্বশান্ত। এ অবস্থায় যাতায়াতের জন্য বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা’র শামিল।

বিবৃতিতে নেতৃদ্বয়, বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান এবং বাস মালিকদের লোকসান পোষাণোর জন্য জ্বালানী তেলের দাম ৬০ ভাগ কমানোর দাবী জানান। আর তাতেও যদি বাস মালিকদের না পুষে তবে সরকার তাদের প্রণোদনা দিতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ