বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ব্রেথিং থেরাপি নিয়েছেন ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট। তিনি ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি নিয়েছেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগা এই প্রবীণ মুক্তিযোদ্ধা ডায়ালাইসিসও করিয়েছেন।

গতকাল শনিবার রাতে তিনি এসব চিকিৎসা নিয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি শনিবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবস্থান করেন।

এর আগে ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।

ঈদুল ফিতরের পরদিন জানা যায় ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত। গণস্বাস্থ কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিক টেস্টিং কিট ও এবং বিএসএমএমইউর পরীক্ষায় ধরা পড়ে তার করোনা পজিটিভ। এরপর থেকে বাসায়ই আইসোলেশনে রয়েছেন ডা. জাফরুল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ