শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজশাহীতে কোটি টাকার মাদকসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী নগরীতে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মুহা. রবিন (১৯) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানার বাঁশের আড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

জানা যায়, গ্রেফতার রবিন নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর বিহারী কলোনী এলাকার কামরুল ইসলামের ছেলে। এ নিয়ে রাতেই শাহমখদুম থানায় মামলা দায়ের হয়েছে।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম. মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ওই অভিযান চালায়। ওই সময় ব্যাটারিচালিত রিকশাসহ ওই যুবককে গ্রেফতার করে র‌্যাব।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় রিকশাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ