বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ী মারকাযুল মাআরিফ আল ইসলামিয়ায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
ঢাকার তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে অবস্থিত মারকাযুল মাআরিফ আল ইসলামিয়ায় আজ থেকে ভর্তি শুরু।

যেসব বিভাগে ভর্তি করা হবে: ১. নুরানী ও নাজেরা বিভাগ। এ বিভাগে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত দক্ষ মুআল্লিম দ্বারা শিশু শিক্ষার্থীদের কায়দা, আমপারা ও কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াতসহ জরুরী মাসায়েল, হাদিস ও প্রয়োজনীয় ও প্রাথমিক বাংলা, অংক, ইংরেজি শিক্ষা দেয়া হয়।

২. হিফজ বিভাগ। এ বিভাগে আন্তর্জাতিক মানের দক্ষ হাফেজদের পূর্ণ তত্ত্বাবধানে কুরআন হিফজ করানো হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন কারীদের তেলাওয়াতের নিয়মিত অনুশীলন করানো হয়।
সর্বোপরি ছাত্রদের আমল–আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়।

৩. আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগ। এটি মারকাযের অতি গুরুত্বপূর্ণ বিভাগ। সুদক্ষ মুফতি ও ইসলামি আইন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এ বিভাগে ছাত্রদেরকে ফিকহের যাবতীয় মাসআলা মাসায়েল বের করা ও সমাজে চলমান সমস্যাবলীর শরয়ীভিত্তিক সমাধান দেয়ার লক্ষ্যে যোগ্য মুফতি হিসেবে গড়ে তোলার জন্য নিম্নোক্ত প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা হবে।

ক. প্রতিটি বিষয়ের 'মাকালা' লিখন ও শতাধিক ফতওয়ার তামরিন বাধ্যতামূলক শিক্ষাদান। খ. ব্যাংক, বীমা, শেয়ারবাজার, ইসলামের আলোকে বৈধ ব্যবসার নীতিমালাসহ সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরয়ী মানদণ্ড পাঠদান।

গ. ইসলামি উত্তরাধিকার আইনের উপর বিশেষ গুরুত্ব প্রদান। ঘ. দৈনিক দরসের বাইরে নির্ধারিত পরিমাণ মুতালাআ বাধ্যতামূলক। ঙ. নিয়মিত ইংরেজি ক্লাস। চ. বাংলা ভাষা ও সাহিত্য কর্মশালা। ইত্যাদি।

যোগাযোগ: ০১৯১৪১৪১৫৩৫, ০১৯২৫৬৯৩৩১৫

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ