বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

দেশে একদিনে করোনায় ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৩৮১ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন। এ নিয়ে মোট ৪৯ হাজার ৫৩৪ জনের করোনা শনাক্ত হলো।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মোট ৬৭২ জন করোনায় মারা গেছেন। সর্বশেষ মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ