বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহর দুই পবিত্র স্থান মক্কা ও মদিনার দুই মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক কমিশন বা প্রশাসন গঠনের দাবি উঠেছে। যে কমিশনে প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধি থাকবে এবং ওই কমিশন পবিত্র দুই মসজিদের দেখভাল করবে।

এ ব্যাপারে প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) । পবিত্র দুই মসজিদের ব্যাপারে দায়িত্ব পালনে সৌদি সরকারের বছরের পর বছর ব্যর্থতার কারণে এমন দাবি তোলা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ইতোমধ্যে এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। তাদের মূল লক্ষ্য হলো- মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে পবিত্র দুই নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করা।

আল-হারামাইন ওয়াচের মতে, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের ক্ষেত্র সীমিত করেছে। যেমন- কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আল-হারামাইন ওয়াচ জানায়, সৌদি প্রশাসন দুই পবিত্র মসজিদের দেখভালে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এই দুই মসজিদকে ঘিরে সাংগঠনিক কোনো কার্যক্রমেও উন্নতি দেখাতে পারেনি। বরং স্থায়ী রাজনীতিকরণ করা হয়েছে।

এ অবস্থায় সব ইসলামিক রাষ্ট্র ও সরকারকে আহ্বান জানাই এই উদ্যোগে সাড়া দিয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ নিতে। যা দুই পবিত্র স্থানের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। সৌদি সরকারকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আবেদন জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ