শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

করোনা চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে ‘বাড়বে’ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে অহেতুক অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতিসংঘের আওতাভুক্ত সংস্থাটির দাবি, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই সংকটে ও পরবর্তীতে অধিক মানুষের মৃত্যু হতে পারে।

ডব্লিউএইচও’র প্রধান সোমবার জানান, সাধারণত ব্যাকটেরিয়াজাত সংক্রমণ দমনে যেসব ওষুধ ব্যবহৃত হয় সেসবের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে সক্ষম ব্যাকটেরিয়ার সংখ্যা ‘উদ্বেগজনক হারে’ বেড়ে গেছে। এর মধ্যে করোনাভাইরাস সংকটে কভিড-১৯ রোগীর চিকিৎসায় অহেতুক অ্যান্টিবায়োটিক প্রয়োগ এই সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এ ব্যাপারে জেনেভায় ডব্লিউএইচও’র প্রধান কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম বলেন, “কভিড-১৯ মহামারি অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ার টিকে থাকার হার বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই মহামারির সময় এবং এর পরে রোগ ও মৃত্যুর বোঝা বাড়াবে।”

ডব্লিউএইচও’র মতে, কভিড-১৯ এ আক্রান্ত খুব কম রোগীর ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক প্রয়োগের দরকার পরে। কাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে এ ব্যাপারে একটি নির্দেশনাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে।

ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতাকে প্রতিরোধ করা বর্তমান সময়ের ‘অন্যতম জরুরি চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছেন তেদ্রোস আধানম- “এটা পরিষ্কার যে, বিশ্ব অ্যান্টিবায়োটিক ওষুধের গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষমতা হারিয়ে ফেলছে।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ