মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের পীরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

পুলিশ জানায়, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করেন। সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে সুমন পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এরপর আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ