বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভারতের আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে নিহত অন্তত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২রা জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে সাতজন কাছার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। এ অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আসমে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে ৩.৭২ লক্ষ মানুষ। সেখানকার গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তারপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

ওই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, অসমে প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে প্রবল বন্যার কারণে। অর্থাৎ রীতিমতো জীবনের লড়াই লড়তে ব্যস্ত অসমবাসী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ