বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজউকের দুই কর্মকর্তার করোনা, ভবন আংশিক লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মকর্তার করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ ঘটনায় রাজউকের এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, রাজউকের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে আছেন।

করোনা শনাক্ত হওয়া দুজন হলেন- রাজউকের স্থাপত্য শাখার কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং রাহাত মুসলেমিন। নমুনা পরীক্ষায় সোমবার তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

শারমিন জাহান বলেন, ওই দুই কর্মকর্তার কোভিড-১৯ নিশ্চিত হওয়ার পর আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার আমরা যারা তাদের সঙ্গে কাজ করেছি বা ছিলাম, তারা বাসায় অবস্থান করছি।

আক্রান্ত মোস্তাক আহমেদ জানিয়েছেন, সাধারণ ছুটি শুরুর পর বাসা থেকে আর বের হননি তিনি। তবে ঈদের আগেরদিন বাসায় এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর কোভিড-১৯ ধরা পড়ার বিষয়টি জানতে পারি। এরপর রোববার নিজের নমুনা পরীক্ষা করতে দেই। পরদিন নমুনা পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি বলেন, এমনিতেই আমার শরীরে কোনো সিম্পটম নেই, কোনো সমস্যাও নেই। পজিটিভ এসেছে, তাই বাসায় আছি। অফিসেও গিয়েছিলাম গত দুদিন। তবে কারও সংস্পর্শে যাইনি।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৪৫ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ রোগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৭০৯ জন। মৃতদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান এম বজলুর করিম চৌধুরীও রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ