বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইউনাইটেড হাসপাতালের ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এতে হাসপাতালটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একজনের স্বজন। তার নাম রোনাল্ড নিকি গোমেজ।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন। তিনি বলেন, নিহতের এক স্বজন বুধবার রাত ৯টার দিকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় ইউনাইটেড হাসপাতালের সিইও (প্রধান নির্বাহী), এমডি, চিকিৎসক ও নার্সসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে তদন্তের প্রস্তুতি নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনারোগীদের ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ