মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৩১ জুন) আব্দুল খালেকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি করোনা রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি করোনা আক্রান্ত কি-না তা জানতে গত সোমবার (১ জুন) এনাম মেডিকেল কলেজে তার নমুনা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই ভোরে আব্দুল খালেকের মৃত্যু হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক করোনায় আক্রান্ত ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে সাভার ও ধামরাইয়ে গতকাল বুধবার নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সাভারের ১৪ জন এবং ধামরাইয়ে ছয়জন। এ নিয়ে দুই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ