বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘গণপরিবহণে ৬০% ভাড়া বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, করোনা মহামারির কারণে জনজীবন যখন দূর্বিষহ, তখন জনগণকে একপ্রকারের জিম্মি করে গণপরিবহণে একসাথে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হচ্ছে।

আজ শুক্রবার এক ভিডিও বার্তায় প্রিন্সিপাল মাদানী বলেন, তেলের দাম না কমিয়ে এবং পরিবহণ সেক্টরের সীমাহীন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না করে এভাবে জনগণকে শোষণ করছে সরকার।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে সীমাহীন দূর্নীতির কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যখাতের প্রায় সব টাকা লুট হয়ে যাচ্ছে, ফলে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেতুমন্ত্রীর খামখেয়ালীর কারণে একসাথে ষাটভাগ ভাড়া বৃদ্ধির নজির ইতিহাসে নেই। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে চিকিৎসা সেবা না দিয়ে এ বিভাগকে লুটতরাজে পরিণত করেছে।

তিনি বলেন, বিমানসহ অন্য কোন সেক্টরে ভাড়া বৃদ্ধি করা হয়নি, শুধু ভাড়া বৃদ্ধি করা হয়েছে গণপরিবহনে। এজন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করা উচিত। গণপরিবহনে ভাড়া বৃদ্ধি প্রভাব সর্বত্র পড়তে শুরু করেছে। এজন্য প্রতিনিয়িত দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

মাদানী আরও বলেন, সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এর মাঝে ভোগ্যপণ্য ও কাচাবাজারে আগুন। এমতাবস্থায় সাধারণ মানুষের কী হবে তা নিয়ে সরকারের কোন নির্দেশনা নেই।

তিনি বলেন, কতিপয় মন্ত্রীর পকেট ভারি করতে এধরণের গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ