মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিচারপতিদের তদারকিতে ৫ কর্মকর্তাকে ২৪ ঘণ্টা দায়িত্বের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ কর্মকর্তাকে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী নিম্নবর্ণিত (পাঁচজন) কর্মকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোভিড-১৯ জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দায়িত্ব পালন করবেন।

ওই পাঁচ কর্মকর্তা হলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মাদ ওসমান হায়দার এবং স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির মধ্যে বিচারপতিদের সঙ্গে যোগাযোগের জন্য ওই পাঁচ কর্মকর্তার মুঠোফোন সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সচল রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ