মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী, মহাখালী ডিওএইচএস এলাকাসহ আশপাশের এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের টাই-ইন এর কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তাতে আরো বলা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্প ‘ক’-এর দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের টাই-ইন এর জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা শহীদ তাজউদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও তৎসলগ্ন এলাকায় শিল্প ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ