বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিখোঁজের ২৩ দিন পর মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল থেকে নিখোঁজ হওয়ার ২৩ দিন পর এ্যানি আক্তার (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার আজমল হোসেন।

তিনি জানান, সোমবার (২৯ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে মাদরাসা শিক্ষার্থী এ্যানিকে উদ্ধার করা হয়। সে গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয়। ২৬ জুন বরিশালের বানারীপাড়া পুলিশ স্টেশন থেকে খবর পেয়ে অনুসন্ধান শুরু করে র‌্যাব। সোমবার রাতে হাট রাজবাড়ী এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ্যানি জানায়- মাসুদ রানা নামে এক ব্যক্তি তাকে ঢাকাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় আটকে রাখে। তবে চাঁপাইনবাবগঞ্জে কীভাবে সে এলো এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।

প্রকৃত ঘটনা অনুসন্ধানে এ্যানিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডার আজমল হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ