শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


মালয়েশিয়ার মসজিদে জুমার খুতবা দিলেন আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার কেলাং শহরের একটি মসজিদে জুমার খুতবা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় তাঁকে কাছে পেয়ে মসজিদে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। মসজিদটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

চার দিনের সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি দেশটির উদ্দেশে রওনা হন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থানকালে মাওলানা মামুনুল হক দলীয় সাংগঠনিক কর্মসূচি, সিরাত মাহফিল এবং বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন ও সেসব প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে তাঁর।

আগামী ২৬ অক্টোবর রাতে সফরসঙ্গীদের নিয়ে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ