বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবশ্যিকভাবে স্বাস্থবিধি মেনেই খুলতে হবে হিফজ মাদরাসা: ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক কোভিড-১৯ (করোনাভাইরাস) এর প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে। হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়।

উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় গত ৮ জুলাই ২০২০ তারিখ বিজ্ঞপ্তি নম্বর ১৬.০০.০০০০.০০১.১৬.০০২.২০.২১৪ এর মাধ্যমে আবশ্যিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর হতে জারীকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ তারিখ হতে চালু করার অনুমতি প্রদান করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক ও কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ