মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

পাঁচ তাকবিরে জানাজার নামাজ আদায় করলে হুকুম হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিন আগে এক জানাযার নামাযে ইমাম সাহেব পাঁচটি তাকবীর দিয়ে জানাযার নামায পড়ান। পঞ্চম তাকবীরের সময় মুক্তাদীগণ অনেকেই ইমামের সাথে তাকবীর বলেন আর কেউ কেউ বিরত থাকেন। জানার বিষয় হল, আমাদের উক্ত নামাযের কী হুকুম? এছাড়া ইমাম সাহেব ভুলে চারের অধিক তাকবীর বললে মুক্তাদীদের করণীয় কী?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম-মুক্তাদী সকলের জানাযার নামায হয়ে গেছে। তবে যারা পঞ্চম তাকবীরে ইমামের অনুসরণ না করে চুপ থেকেছেন তারা ঠিক করেছেন। কেননা জানাযার নামাযে তাকবীর চারটিই, যা মজবুত দলীল দ্বারা প্রমাণিত। সুতরাং কোনো ইমাম যদি ভুলে চারের অধিক তাকবীর দিয়ে দেন তাহলে মুসল্লীগণ তার অনুসরণ করবে না। যদি কেউ ইমামের অনুসরণ করেও তাহলে নামায নষ্ট হয়ে যাবে না।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/২৫৪; আলমাবসূত, সারাখসী ২/৬৩; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ পৃ. ৮০; বাদায়েউস সানায়ে ২/৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৪; রদ্দুল মুহতার ২/২১৪।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ