মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

কুরবানির কোনও বিকল্প হতে পারে না: দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। মুসলমানদের একটি বৃহৎ দ্বীনি উৎসব। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার জন্য কুরবানি করা ওয়াজিব এই ঈদে। আর এ কুরবানির মাধ্যমে মহান আল্লাহ ও তাঁর বান্দাদের মধ্যে নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়। আর বান্দা আল্লাহর নামের কুরবানি করলে আল্লাহ তায়ালা বান্দার উপর খুশি হোন। তাই এ কুরবানি শুধুমাত্র আল্লাহর নামেই করা হয়।

বিশ্বজুড়ে করোনার বর্তমান পরিস্থিতিতে কুরবানি না করে তার অর্থ দান করা যাবে কি না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে৷ দারুল উলূম দেওবন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশু কুরবানির বিকল্প নেই৷ কুরবানি না করে তার অর্থ দান করা যাবে না।

হযরত ইব্রাহিম আ. পশু কুরবানির মাধ্যমে এ ইবাদত চালু করেছিলেন৷ আমাদের নবি হযরত মুহাম্মদ সা.-এর সময়েও তা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ কোনও প্রেক্ষাপটেই একজন সামর্থ্যবান মুসলিম আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা থেকে বিরত থাকতে পারেন না৷

স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে এ বিধান আদায় করতে হবে। কুরবানির পর রক্ত, হাড় যেন যথাস্থানে ফেলা হয় সে পরামর্শও তারা দিয়েছে দেওবন্দ৷ করোনার প্রেক্ষাপটে ঈদ-উল-ফিতরের নামাজ ভারতের মুসলিমরা বাড়িতেই আদায় করেছিলেন৷ ঈদুল আজহাও বাড়িতেই পালন করার অনুরোধ জানিয়েছে শরীয়াহ কাউন্সিল৷

কেউ যদি নির্দিষ্ট দিনে কোনো কারণে কুরবানি করতে সক্ষম না হন, তবে তাকে কুরবানির পশুর সমপরিমাণ অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে বলেও জানিয়েছে দারুল উলুম দেওবন্দ। সূত্র: দেওবন্দের অনলাইন ফতোয়া সাইট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ