বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভ্যাকসিন তৈরিতে চীনের সাথে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল চীনের সাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে চীনকে আমেরিকা সহযোগিতা করতে প্রস্তুত কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "করোনার ভাইরাস আবিস্কারে যারা ভাল ফলাফল অর্জন করবে আমরা তাদের সাথে আছি। এমন যে কোনও দেশের পক্ষে আমাদের সমর্থন রয়েছে। এবং তাদের সাথে আমরা কাজ করতেও প্রস্তুত।"

চীনা সংস্থা ক্যানসিনো বায়োলজি ও চীনা সামরিক গবেষণা ইউনিট যৈাথভাবে এ ভ্যাকসিন আবিস্কারের উদ্যোগ নিয়েছে। এরপর গতকাল ট্রাম্প তাদের সাথে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত মার্চে চীনের উহান শহরে উত্থাপিত এ ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে ও আমেরিকানদের মধ্যে ১,৪০,০০০ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। এজন্য আমেরিকা চীনের বিরুদ্ধে করোনা মহামারীটির অপব্যবহারের অভিযোগ তুলেছিল।

রয়টার্স থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ