শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিএনপি করোনার মতো আচরণ করছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি করোনার মতো আচরণ করছে। বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া হয়ে রাজনীতিতে বেপরোয়াভাবে নিজেদের ফুটিয়ে তুলছে।

তিনি বৃহস্পতিবার সকালে এক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন। প্রকল্পটি রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট আরএইচডি ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণ সহায়তার অধীনে রয়েছে। এতে ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্য রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে।

জাইকা প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

এর আগে ২ টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন জাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ